বাংলাখবর
পুতিনকে হত্যা করতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এমন অভিযোগ করেছে রাশিয়া।
রুশ সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ করা হয়েছে, ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল পুতিনকে হত্যা করা। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুতিন আঘাতপ্রাপ্ত হননি।
ক্রেমলিনের উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যম তাস খবর প্রকাশ করেছে, ‘এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে।’
ক্রেমলিনের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, দুইটি ড্রোন ক্রেমলিনের দিকে উড়ে যায়। তবে পুতিন সে সময় ক্রেমলিনে ছিলেন না। রুশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন দুটো ভূপাতিত করে।
রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি। ইউক্রেন রাশিয়ার এ অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তের রুশ শহরে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন। তার অংশ হিসেবেই এসব হামলা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
গত সোমবার বিশেষ সামরিক অভিযান চলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী তিনটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী (রুশ) ইউক্রেনের বিমানবাহিনীর তিনটি বিমান ধ্বংস করেছে। দোনেৎস্কের উলিয়ানভকা ও খেরসন অঞ্চলের মিরোলিউবভকার কাছে ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাশাপাশি খেরসন অঞ্চলে ভেলেতেনস্কয়ে এলাকার কাছে ইউক্রেনের বিমানবাহিনীর একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে। সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
