বাংলাখবর

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা, নিহত ৩৫

বাংলা খবর ডেস্ক : পাকিস্তানে একটি রাজনৈতিক সভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহত হয়েছেন দুই শতাধিক। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, হামলাটি হয় পাকিস্তানের ক্ষমতাসীন জোটের নেতা মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এ হামলায় জেইউই-এফ দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়। ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি তার।

আল জাজিরার কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানান, হামলাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর জন্য দায়ী হতে পারে। যদিও যার সমাবেশে এই হামলা হয়েছে, সেই ফজলুর রহমান তালেবানপন্থী বলেই পরিচিত।

তবে তার রাজনৈতিক দল ইসলামাবাদের শাসক জোটের অংশ। সে কারণেও তাকে টার্গেট করা হতে পারে। আগামী অক্টোবরের আগেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাধারণ নির্বাচন। তার আগে সমর্থকদের একত্রিত করতে সারাদেশে সভা-সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স