বাংলাখবর
পশ্চিম স্পেনে দাবানল, সরানো হচ্ছে গ্রামবাসীদের
বাংলা খবর ডেস্ক : স্পেনের পশ্চিমাঞ্চলের এক্সট্রেমাদুরা অঞ্চলে দাবানল জ্বলছে। এ পর্যন্ত এ অঞ্চলের ১ হাজার ৫০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে বাঁচাতে ওই এলাকা থেকে ৫৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জরুরী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিকভাবেই এই আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। সামরিক জরুরি ইউনিটের কমান্ডার ডেভিড বারোনা শুক্রবার (১৯ মে) রাষ্ট্রীয় টিভি চ্যানেল ২৪এইচকে জানান, দমকা বাতাসের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগুনের ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ক্যাসেরেস প্রদেশের পিনোফ্রাঞ্চিয়াডো অঞ্চলে ২৫০ জন দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
কর্মকর্তারা ওই অঞ্চলের ক্যাডলসো, ডেসকারগামারিয়া ও রোবেলেডিলো ডি গাতা গ্রামের ৫৫০ জনকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এক্সট্রেমাদুরার জরুরি সেবা বিভাগের প্রধান নিভেস ভিলার সাংবাদিকদের জানান, আগুনে ওই এলাকার গাছপালার মারাত্মক ক্ষতি হচ্ছে।
পর্তুগালের সীমান্তবর্তী ক্যাসেরেস প্রদেশের পিনোফ্রাঞ্চিয়াডো অঞ্চলে ২৫০ জন দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
পর্তুগালের সীমান্তবর্তী ক্যাসেরেস প্রদেশের পিনোফ্রাঞ্চিয়াডো অঞ্চলে ২৫০ জন দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর ৪৯৩টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ ৭ হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
