বাংলাখবর
পঁচিশের আগে বিয়ে করলেই নগদ প্রণোদনা
বাংলা খবর ডেস্ক : শিশু জন্মদানে উৎসাহিত করতে চীনে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এর কারণ জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। বিগত ৬০ বছরের ইতিহাসে এই প্রথম চীনের জনসংখ্যার হার কমেছে। ফলে বয়স্ক লোকজনের সংখ্যা বাড়ছে। বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাংশান কাউন্টি এ সিদ্ধান্ত নিয়েছে।
চ্যাংশান কাউন্টি অফিস এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যাংশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন, তাদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ পুরস্কার দেওয়া হবে।
চ্যাংশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান নেওয়াকে উৎসাহিত করতে এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে যাদের এরই মধ্যে সন্তান রয়েছে, তাদেরও প্রণোদনা দেওয়া হবে। উল্লেখ্য দেশটিতে বিয়ে, পরিবার পরিচালনা এবং সন্তান লালন-পালনে খরচ অনেক বেশি হওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ বাড়ছে।
চীনের আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্র ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন; কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে, যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না। সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
