বাংলাখবর
নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের
বাংলা খবর ঢাকা : নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২.৩ কোটি টাকা) জরুরি অনুদানের অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে দেয়া হচ্ছে এই অর্থ। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
নেপাল-তিব্বত সীমান্তে এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপালে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। সেখানে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬১ জনই বিদেশি নাগরিক।
এই বিভাগের আরও খবর
‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’
‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’
অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড
অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড
ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের
নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন
মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন
প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা
প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’
‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি: টিআইবি
নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন মুক্ত গণমাধ্যমের জন্য হু...