বাংলাখবর
নাগালের বাইরে ইলিশ, স্বস্তি নেই সবজিতেও, বেড়েই চলছে ডালের দাম
বাংলা খবর ঢাকা : বাজারে আরেক দফা বেড়েছে সবধরনের ডালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৮ থেকে১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সরবরাহ বাড়লেও নাগালের বাইরে ইলিশের দাম। ১২শ থেকে ১৪শ টাকায় কিনতে হচ্ছে ইলিশ। সবজিতেও নেই স্বস্তি। কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। বাড়তি দাম দিয়েই কিনতে হচ্ছে মুরগি।
এই আক্ষেপ প্রায় ১৮ কোটি বাঙালির। বাজারে চোখের সামনে পছন্দের অসংখ্য ইলিশের দেখা মিললেও কই, পুটি কিংবা পাবদা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিক্রেতাদের দাবি কিছুটা কমেছে ইলিশের দাম। যার প্রভাব পরেছে অন্যান্য মাছের দামেও।
মুদি বাজারে গত সপ্তাহ থেকে বাড়তে থাকা ডালের দাম এ সপ্তাহেও বেড়েছে আরেক দফা। আটা, চিনি কিংবা তেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নিম্ন কিংবা মধ্যবিত্তদের জীবন যাত্রায় যার প্রভাব পড়ছে প্রতিনিয়ত।
সবজির বাজারেও থরে থরে সাজানো আছে হরেক রকম সবুজ সতেজ সবজি। তবে দামে নেই স্বস্তি। বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, গাজর কিনতে কেজিতে গুনতে হচ্ছে ১৩০ টাকা। গত সপ্তাহ থেকে বাড়তি ৪০ টাকা দিতে হবে এক কেজি কাঁচা মরিচ কিনতে।
মুরগির বাজারে ব্রয়লার সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি এবং কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই