বাংলাখবর

নাইজার থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান ফ্রান্সের

বাংলা খবর ডেস্ক : আফ্রিকার দেশ নাইজার থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। একই সাথে নাইজারের সঙ্গে যে পাঁচটি সামরিক সহযোগিতা চুক্তি রয়েছে তা পরিপূর্ণ করার আহ্বান জানিয়েছে প্যারিস।

শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজারের সাথে এসব সামরিক চুক্তি হয়েছিল দেশটির বৈধ সরকারের সঙ্গে।

বিবৃতিতে প্যারিস আরো বলেছে, যে সরকারের সঙ্গে এইসব চুক্তি হয়েছে একমাত্র তাদেরকেই ফ্রান্স এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়। 
অন্যদিকে, নাইজারের জান্তা সরকার বলছে, ফ্রান্সের সাথে সব সামরিক চুক্তি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নাইজারের সামরিক সরকারের মুখপাত্র আমাদু আব্দুর রহমান এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার সাবেক উপনিবেশবাদী সরকারের সঙ্গে সমস্ত সামরিক চুক্তি একতরফাভাবে বাতিল করছে।

গত সপ্তাহে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান আব্দুর রহমান তিয়ানি।

ফ্রান্সের সাথে নাইজারের সামরিক চুক্তি বাতিল করার অর্থ হচ্ছে দেশটি থেকে ১৫০০ ফরাসি সেনা প্রত্যাহার করতে হবে। নাইজারে অল্প কিছু সংখ্যক মার্কিন সেনাও মোতায়েন রয়েছে।

লিবিয়া, চাদ এবং নাইজেরিয়াসহ সাতটি দেশের সঙ্গে নাইজারের সীমান্ত রয়েছে। সেক্ষেত্রে কৌশলগত এবং প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে নাইজার আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।

সূত্র : গার্ডিয়ান।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স