বাংলাখবর

দেশে নৈরাজ্যের ঘটনায় কেন আ. লীগকে দায়ী করছেন অভিনেত্রী চমক

অভিনেত্রী চমক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কথা বলে আসছেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায় তাকে।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত নানা নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগের দায় দেখছেন বলে জানালেন এ অভিনেত্রী। বিশেষ করে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের নানা অন্যায় ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করছেন তিনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী চমক লিখেছেন, ‘পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদের উসকানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।’

তিনি লিখেছেন, ‘বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর। কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে। ঢাবিতে হলের ভেতর যুবককে পিটিয়ে হত্যা। অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা (সঙ্গে আরও কিছু শিক্ষার্থী)।’

এ অভিনেত্রীর ভাষ্যমতে, ‘এরপরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে, এই লোকতো লীগের। তখন এসে কমেন্ট করে বসে, “আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতো, এখন লীগ ট্যাগ দিয়ে করে।” কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি, গেঞ্জাম লাগানো, এরা কী এতো সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে?’

এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একাত্মতা পোষণ করেছেন। কেউ কেউ রাজনৈতিক দলটি নিয়ে সমালোচনাও করেছেন। আবার একাংশ অভিনেত্রীর সমালোচনাও করেছেন।

এই বিভাগের আরও খবর

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি