বাংলাখবর
দিশা পাটানির বাড়িতে হামলাকারী পুলিশের গুলিতে নিহত
বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। অভিনেত্রীর বাড়িতে হামলার সঙ্গে জড়তি দুই ব্যক্তিকে ধরতে বুধবার অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশ সঙ্গে সন্ত্রাসীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় আত্মরক্ষার জন্য পুলিশ গুলি ছুড়লে অভিযুক্ত দুই ব্যক্তি নিহত হয়।
মৃত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (রোহতক) এবং অরুণ (সোনিপত)। ঘটনাস্থল থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভরা কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই দুই অভিযুক্ত ছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য। এনকাউন্টারের সময় তারা আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালায়। এরপরেই পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুত্বরভাবে জখম হন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, ১২ সেপ্টেম্বর ভোর ৩টার দিকে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। এ ঘটনার পরেই সেদিন গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকোলেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।
উল্লেখ, দিশার বাড়িতে গুলি চালানোর দায় শিকার করে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং জানিয়েছিল হিন্দু ধর্মকে অপমান করা-ই অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর কারণ।
তবে তাদের চোখে দোষী দিশা নন। তার বোন খুশবু পাটানি। গোল্ডির দাবি, দিশার পরিবার তথা তার বোন খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবেন না। তাই এটা একটা সাবধানবাণী ছিল।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
