বাংলাখবর

দারুণ অ্যাসিস্টে দলকে জিতিয়েও ম্যাচ শেষে বিতর্কে নেইমার

স্পোর্টস ডেস্ক : দলের জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। তবে ম্যাচ শেষের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোতে দুর্দান্ত একটি অ্যাসিস্ট করে সান্তোসকে কোয়ার্টার ফাইনালে তুললেও, ম্যাচ শেষে প্রতিপক্ষ রেমোর কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

মঙ্গলবার মাঙ্গেইরাও স্টেডিয়ামে রেমোকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সান্তোস। জয়সূচক গোলটি আসে নেইমারের নিখুঁত পাস থেকে, যা কাজে লাগিয়ে রনি রুস্তিকো বল জড়িয়ে দেন জালে।

তবে শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রেমোর কয়েকজন কর্মকর্তা ও প্রতিনিধির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। কী কারণে এই বাগ্‌বিতণ্ডার সূচনা হয়েছিল, তা স্পষ্ট না হলেও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাসে নেইমারের উদ্‌যাপনকে উসকানি হিসেবে নিয়েছিলেন রেমোর সমর্থকেরা।

এর জবাবে নেইমার বারবার ‘তোমরা বাদ পড়েছ’ বলে চিৎকার করেন। এ সময় তাঁকে বিভিন্ন অঙ্গভঙ্গি, নাচ এবং জিহ্বা বের করে বিদ্রূপ করতেও দেখা যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গালাগালিও শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, রেমোর এক কর্মকর্তা সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানান। কয়েক মিনিট ধরে উত্তেজনা চলার পর দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রেমোর কয়েকজন সমর্থক ও কর্মকর্তা নিরাপত্তাবেষ্টনীর একটি অংশ ভেঙে ফেললে ড্রেসিংরুমের সামনে আরও উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সান্তোসের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পর নেইমারের আচরণের কড়া সমালোচনা করেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এভাবে প্রতিপক্ষকে উসকানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নেইমারকে অনেক শিশু অনুসরণ করে। তাই তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’

জানা গেছে, ম্যাচের শুরু থেকেই নেইমারকে লক্ষ্য করে দুয়ো ও বিদ্রূপ করছিলেন রেমোর সমর্থকেরা। বেঞ্চে বসে থাকা অবস্থায় এবং দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরও সেই পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তবু সবকিছু ছাপিয়ে দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি