বাংলাখবর
দাবানলে পুড়ছে কানাডার আলবার্টা, জরুরি অবস্থা
বাংলা খবর ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে করে অন্তত ২৫ হাজার লোককে তাদের বাড়ি ছাড়তে হয়েছে। এ নিয়ে পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলবার্টার প্রধান ড্যানিয়েল স্মিথ এমন পরিস্থিতিটিকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছেন। রাজ্যের এডসন শহরের ৮ হাজারের বেশি বাসিন্দাকে অনতিবিলম্বে শহর ছাড়তে বলা হয়েছে।
ড্যানিয়েল স্মিথ বলেন, একটি উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় দাবানল সৃষ্টির কারণ। এতে এখন পর্যন্ত কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। অনেক এলাকার আগুন নিয়ন্ত্রণের বাইরে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে প্রবল বাতাস রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে ড্রেটন উপত্যকা। এটি প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে। এ ছাড়া প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেকের পরিস্থিতিও শোচনীয়। সেখানে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে।
দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার নিযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
