বাংলাখবর

তেতে থাকা বার্সেলোনার আগুনে পুড়লো ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক : তেতে থাকা বার্সেলোনার আগুনে পুড়লো ভ্যালেন্সিয়া। অবনমন অঞ্চলে থাকা দলটির জালে গোল উৎসব করে স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ পর জয়ে ফিরলো কাতালান জায়ান্ট ক্লাবটি। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রবিবার জয় তাদের ৭-১ ব্যবধানে।

লা লিগায় সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকা বার্সা ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায়। ডি-বক্সে লামিনে ইয়ামালের ক্রস পেয়ে অরক্ষিত ফ্রেংকি ডি ইয়ং জাল খুঁজে নেন। অষ্টম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ক্রস থেকে ফেররান তরেস ব্যবধান দ্বিগুণ করেন। চতুর্দশ মিনিটে ফের্মিন লোপেসের পাস থেকে রাফিনিয়া ব্যবধান আরও বাড়িয়ে নেন। ২৪ মিনিটে ফের্মিন লোপেস স্কোরলাইন ৪-০ করে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে তার দ্বিতীয় গোল তুলে নেন।

প্রথমার্ধে গোলের জন্য শট নিতে না পারা ভ্যালেন্সিয়া ৫৯ মিনিটে হুগো দুরো’র গোলে ব্যবধান কমায়। রাফিনিয়ার বদলি নামা রবের্ত লেভান্দোভস্কি ৬৬ মিনিটে ফের পাঁচ গোলের ব্যবধান এনে দেন। চলতি লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হলো সর্বোচ্চ ১৭টি। আর ৭৫ মিনিটে ভ্যালেন্সিয়ার সিজার তারেগা নিজেদের জালে বল পাঠালে সপ্তম গোলের দেখা পায় হ্যান্সি ফ্লিকের দল।

২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠলো বার্সা। সমান খেলায় রিয়াল মাদ্রিদ ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।  

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়