বাংলাখবর
তিউনিসিয়ায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ
বাংলা খবর ডেস্ক : তিউনিসিয়ায় আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে সরকার। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে সরকার। শুধু তাই নয়, ৩৫০টি স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে বড় ধরনের বিক্ষোভের জেরেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেতন-ভাতা স্থগিতে তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষকের মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি চরম সংকটে থাকা অবস্থাতেই এমন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে পুরো দেশের শিক্ষকদের আরো খেপিয়ে তুলবে। অন্যান্য ইস্যুতে আন্দোলন করে আসা মানুষও যোগ দিতে পারে। তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। প্রতিবাদের অংশ হিসেবে স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দেবে না বলে জানিয়েছে শিক্ষকরা। এ ঘটনায় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বাগদির বলেন, ‘স্কুলশিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত বিপর্যয়ের ঘটনা। যা শিশুশিক্ষার্থীদের বিরুদ্ধে এক ধরনের অপরাধ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউনিয়নের কর্মকর্তা ইকবাল আজাবি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের অনাহারে রাখা। আন্দোলনের কারণে আগামী স্কুল মৌসুমটা কঠিন হবে। অনেক স্কুলের শিক্ষক তাদের পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
