বাংলাখবর
ট্রাম্পকে খুশি করতে সীমান্তে কড়াকড়ি পরিকল্পনা কানাডার
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে নিশ্চিতে কোনো রাখ-ঢাক ছাড়াই একটি কড়াকড়ি নিরাপত্তা পরিকল্পনার কথা প্রকাশ করেছেন চারজন কানাডীয় মন্ত্রী। তারা এটি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের কাছে ব্যক্তিগতভাবে উপস্থাপনও করেছেন। এই পরিকল্পনায় সীমান্তে নজরদারি, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
কানাডার জননিরাপত্তা, অর্থ ও আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক জানান, ট্রাম্পের সীমান্ত বিষয়ক প্রধান টম হোমানের সঙ্গে একটি উৎসাহব্যঞ্জক বৈঠক হয়েছে।
তিনি বলেন, আমি হোমানের সঙ্গে এই তথ্যগুলো নিয়ে আলোচনা করেছি, যা আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই কথোপকথন এবং মার্কিন হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে আমার আলোচনায় আমি আশাবাদী।
এ ছাড়া মঙ্গলবার লেব্লাঙ্ক ও তার সহকর্মীরা জানান, হেলিকপ্টার, ড্রোন, নজরদারি টাওয়ার ও স্নাইফার কুকুরের পাশাপাশি আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি যৌথ স্ট্রাইক ফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকার আগামী ছয় বছরে সীমান্ত নিরাপত্তার জন্য ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে। এই পরিকল্পনায় ফেন্টানাইল, অবৈধ অভিবাসন ও সংগঠিত অপরাধ ঠেকানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য চাপ রয়েছে কানাডা। কারণ ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যত মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদকের প্রবেশ বন্ধ করতে না পারে, তাহলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
