বাংলাখবর
টুইটারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেবেন ডেসান্টিস!
বাংলা খবর ডেস্ক : টুইটারের সিইও এলন মাস্কের সঙ্গে বুধবার এক আলোচনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডেসান্টিস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে। খবর: বিবিসি’র।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় টুইটারে এলন মাস্ক ও রন ডেসান্টিসের আলোচনা হওয়ার কথা রয়েছে। ‘টুইটার স্পেস’ হচ্ছে টুইটারের অডিও কথোপকথনের মাধ্যম, যেখানে একজন আয়োজক অন্যদের অডিও আলোচনায় যুক্ত হতে বলেন। এলন মাস্কের সঙ্গে বুধবার সন্ধ্যায় টুইটার স্পেসে কথা বলবেন রন ডেসান্টেস।
এর পরপরই নির্বাচনী প্রচারণার একটি ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।
এবারের নির্বাচনে রিপাবলিকান নেতা রন ডেসান্টিসকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে মনে করা হচ্ছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার এক অনুষ্ঠানে এলন মাস্ক জানিয়েছিলেন, এই প্রথম কোনো নির্বাচনী প্রচারণার লড়াইয়ের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হতে যাচ্ছে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প টুইটারে সক্রিয় নন। যদিও তাঁর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট গত নভেম্বরে চালু করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল ব্যবহার করছেন। কিন্তু ট্রুথ সোশ্যালের চেয়ে যেহেতু টুইটারের ব্যবহারকারী বেশি, প্রচারণায় ডেসান্টিস এখানে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন।
তাছাড়া টুইটারে এলন মাস্কের যে বিপুল সংখ্যক ভক্ত-শুভানুধ্যায়ী রয়েছেন, তাদেরকেও শ্রোতা হিসেবে পেতে যাচ্ছেন রন ডেসান্টিস।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
