বাংলাখবর
জোহানেসবার্গে ভয়াবহ আগুনে নিহত ৫২ : আহত ৪০
বাংলা খবর ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত অন্তত ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এতে আহত ৪০ জনের বেশি মানুষ। দমকল বাহিনীর সদস্যরা কিছু মানুষকে নিরাপড়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
জানা যায়, পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটিতে এই আগুনের ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত। ঘটনার পর আতঙ্কে ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
