বাংলাখবর
জাপানে ৮০০ ফ্লাইট বাতিল, হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন
বাংলা খবর ডেস্ক : ভোরে জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ল্যান। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে বৃষ্টি ও বাতাসসহ আঁছড়ে পড়ে। এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বল হয়, প্রশান্ত মহাসাগর থেকে কাছাকাছি এসে টাইফুন ল্যান মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হেনেছে। শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সাথে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আঁছড়ে পড়ে।
মঙ্গলবার ভোরে পশ্চিম জাপানে টাইফুন ল্যান আঘাত হানার পর প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সেবাদানকারী আঞ্চলিক ইউটিলিটিগুলোর তথ্য অনুসারে, মধ্য ও পশ্চিম জাপানের প্রায় ৯০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চেইন শপ সেভেন-ইলেভেনের ২১০টি আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।
প্রবল বৃষ্টি ও বিপজ্জনক বাতাসের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পশ্চিম জাপানে কয়েক ডজন ট্রেন লাইনে পরিষেবা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
