বাংলাখবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, কয়েক ডজন প্রতিনিধির ওয়াকআউট

বাংলা খবর ডেস্ক : গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দিতে মঞ্চে উঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এ সময় কয়েক ডজন প্রতিনিধি সাধারণ পরিষদের বৈঠক থেকে ওয়াকআউট করেন।

এর জবাবে নেতানিয়াহু তাদের ‘নৈতিক কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। এ সময় গ্যালারিতে থাকা তার সমর্থকেরা হিব্রু ভাষায় স্লোগান দেন, ‘ইসরায়েলের জনগণ বেঁচে আছে।’

নেতানিয়াহু তার জাতিসংঘের ভাষণটিকে কাজে লাগিয়েছেন তাকে যুদ্ধাপরাধী বলার জন্য নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে এবং পশ্চিম ইউরোপীয় নেতাদের তিরস্কার করতে। এর পাশাপাশি কাতার ও তুরস্ক উভয়কেই ইসরায়েল সম্পর্কে মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন তিনি।

মেয়র মামদানির উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাকে এখানে আসতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা আমাকে চুপ করানোর চেষ্টা করেছেন। তবে, আপনারা আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা সত্যের কণ্ঠরোধ করতে পারবেন না।’

যুক্তরাষ্ট্রের বৃহত্তম এ শহরটিতে সফর করলে কথিত যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুকে গ্রেপ্তার করানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন মামদানি। তবে পরে তিনি বলেছিলেন যে এটি করার জন্য প্রয়োজনীয় আইনি ক্ষমতা তাঁর নেই বলে তিনি বুঝতে পেরেছেন।

চলতি সপ্তাহে মামদানি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেছেন। গত জানুয়ারিতে মামদানি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিউইয়র্ক সফরে এসে নেতানিয়াহু বলেন, ‘এখানে একটি সহজ সত্য হলো- ইসরায়েল গণহত্যা চালায়নি। বরং ইসরায়েল গণহত্যা ঠেকিয়েছে।’

এ সময় তিনি মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থন করার অভিযোগ আনেন।

নেতানিয়াহু বলেন, ‘আমার দেশ এবং আমাদের সাহসী সৈন্যদের সম্পর্কে যারা এসব মিথ্যা ছড়াচ্ছে, তারা এই হলে বসে থাকুক বা নিউইয়র্কের ইহুদিবিদ্বেষী মেয়রের কার্যালয়ে, আমি তাদের উদ্দেশে এটিই বলি—ধিক্কার জানাই আপনাদের!’

অন্যদিকে এক বিবৃতিতে মামদানি বলেন, ‘তিনি যেমনটি বারবার করে এসেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর ভাষণটিকে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ভিত্তিহীন মিথ্যার পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘তবুও কোনো মিথ্যাই এ সত্যটিকে বদলাতে পারবে না যে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনি এখনো আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন।’

এই বিভাগের আরও খবর

হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম!

কঙ্গোর হ্রদে নৌকাডুবিতে নিহত ৪১
কঙ্গোর হ্রদে নৌকাডুবিতে নিহত ৪১

কঙ্গোর হ্রদে নৌকাডুবিতে নিহত ৪১

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, কয়েক ডজন প্রতিনিধির ওয়াকআউট
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, কয়েক ডজন প্রতিনিধির ওয়াকআউট

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, কয়েক ডজন প্রতিনিধির ওয়াকআউট

নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করছে কি না খতিয়ে দেখছে কানাডা

জাতিসংঘে ইসরায়েলের কঠোর সমালোচনা এরদোয়ানের

ইসরায়েলি তাণ্ডব নিয়ে জাতিসংঘে মাখোঁর ক্ষোভ, পাল্টা জবাব নেতানিয়াহুর

দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ: জাতিসংঘ  মহাসচিব

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

কানাডার বেলভিলে সিনাগগের বাইরে গোলাগুলি, পুলিশ কর্মকর্তাসহ এক সন্দেহভাজন আহত

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি