বাংলাখবর

জর্ডানের যুবরাজের রাজকীয় বিয়ে

বাংলা খবর ডেস্ক : রাজকীয় আয়োজন ও ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার বিয়ে করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।

সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সেইফকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যরা।

রাজকীয় এ বিয়েটি হয় রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং রানি রানিয়ার। এছাড়া রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বাবা সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই একই প্রাসাদে হয়েছিল।

নবদম্পতি হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

তাছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ, ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন।

যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভিড় করেন।

মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে রাজপরিবার। বর্তমান রাজা আব্দুল্লাহ দুইয়ের শাসন অবসান হলে আল-আকসার দায়িত্ব পাবেন ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।

এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় জর্ডানের অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সম্প্রতি দেশটিতে কিছুট অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে।

সূত্র : দ্য নিউ আরব, আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স