বাংলাখবর

জটিলতা কাটিয়ে ভক্তদের সুখবর দিলেন পপি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘসময় আড়ালে আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা। বিয়ে করে সন্তান-সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। যার ফলে চলচ্চিত্র থেকে দূরে আছেন তিনি। 

সর্বশেষ ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবির শুটিং করেন পপি। এরপর দীর্ঘ পাঁচ বছর আড়ালে থাকেন। এ বছরের ফেব্রুয়ারিতে আবার প্রকাশ্যে এলেও পারিবারিক বিরোধের কারণে পুনরায় আড়ালে চলে যান। তবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তিনি জানালেন, চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কবে ফিরবেন, তা শিগগিরই জানাবেন বলে জানান তিনি।                                  
চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে পপি বলেন, অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব। 

তার ভাষায়, আমি সিনেমা প্রযোজনা করব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।

অভিনয়ের পাশাপাশি একসময় তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। মনোয়ার খোকন পরিচালিত একটি ছবি প্রযোজনা করতে গিয়ে প্রায় ২০ লাখ টাকা লোকসানের মুখে পড়তে হয় তাকে। পপির মতে, টিমের অসহযোগিতার কারণে সেই ক্ষতির শিকার হন। তবে এবার প্রযোজনায় ফেরার বিষয়ে আশাবাদী তিনি। 

তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এর আগেও তিনি ‘কিডন্যাপ’ ও ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। তাই নতুন করে প্রযোজক হিসেবেই চলচ্চিত্রে ফিরতে চান।

পপির জন্ম খুলনার সোনাডাঙ্গায়। বাবা আমির হোসেন ছিলেন ঠিকাদার, মা মরিয়ম বেগম গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। স্কুলজীবনেই লাক্স–আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন পপি। এরপর শুরু হয় তার ঢাকায় চলচ্চিত্র জীবন। 

পড়াশোনার পাশাপাশি মায়ের উৎসাহেই সিনেমায় আসেন তিনি। পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয় শুরু করেন। তবে দর্শকের কাছে পরিচিতি পান মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর