বাংলাখবর

চীনে কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে দুর্বৃত্তের হামলা, নিহত ৬

বাংলা খবর ডেস্ক : চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) এ তথ্য সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ -এ হামলা চালায় ২৫ বছর বয়সী এক তরুণ। ইতোমধ্যে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে।

তদন্ত স্বার্থে তাৎক্ষণিকভাবে হামলাকারীর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন। তবে সে ইচ্ছাকৃতভাবেই ছুরি নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স