বাংলাখবর
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের পরিবর্তে দায়িত্বে ওয়াং ই
বাংলা খবর ডেস্ক : চীন সরকার কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছে এবং তার স্থলাভিষিক্ত করেছে তার পূর্বসূরি ওয়াং ইকে। দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে।
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, “চীনের শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার একটি অধিবেশন আহ্বান করা হয়। এছাড়া "কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।"
এর আগে প্রায় এক মাস তিনি জনসমক্ষে আসেননি। ৫৭ বছর বয়সী এ সাবেক চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুন থেকে জনসমক্ষে দেখা যায়নি। এর আগে তিনি রাশিয়া, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা বৈঠক করেছিলেন।
গত ডিসেম্বরে মন্ত্রী মনোনীত হওয়ার সময় তাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মনে করা হচ্ছিল।
চীনা সরকারের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হিসেবে কিন গ্যাংয়ের দীর্ঘ অনুপস্থিতির ওপর শুধু কূটনীতিক বা চীন পর্যবেক্ষকরাই দৃষ্টি রাখছিলেন না বরং সাধারণ চীনা জনগণেরও দৃষ্টি ছিল।
এর আগে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান যে এ সম্পর্কে তার কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই। এরপরই মঙ্গলবার তিনি আবার জনসমক্ষে এলেন এবং তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হলো।
তিনি ছিলেন দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিলেন।
সূত্র : আল-জাজিরা, বিবিসি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
