বাংলাখবর
চার্লসের স্ত্রী ক্যামিলা পেলেন রানির সম্মান, পরলেন মুকুট
বাংলা খবর ডেস্ক : ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা এবার রানির সম্মান পেয়েছেন। এবার তাকে আনুষ্ঠানিকভাবে রানি বলে স্বীকৃতি দিয়ে মুকুট পরানো হয়েছে। এর আগে তাকে কুইন কনসর্ট বলা হতো।
রানি হিসেবে সম্মান দেওয়ার সময় তার হাতে রাজদণ্ড দেওয়া হয়। এছাড়া ন্যায় ও করুণার প্রতীক হিসেবে আরেকটি রাজকীয় দণ্ডও তাকে দেওয়া হয়।
ক্যামিলা এ মুকুট গ্রহণের জন্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের শপথ নেননি। এ কারণে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ফিরে ক্যান্টারবেরির আর্চবিশপ আরেকটি প্রার্থনা এবং আশীর্বাদের নেতৃত্ব দেন।
ওই সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা স্তোত্র গান এবং ক্যামিলাকে রানী মেরির মুকুট পরানো হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজা চার্লস এবং রানি ক্যামিলার যুগ শুরু হলো।
রানির সম্মান পাওয়ার এ অনুষ্ঠানের আগে রাজ্যাভিষেকের জন্য ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও তার স্ত্রী ক্যামিলা বাকিংহাম প্রাসাদ ত্যাগ করেন। তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের রাজ্যাভিষেকের জন্য মধ্য লন্ডনের মধ্য দিয়ে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে করে যাত্রা করেন।
ওই সময় রাজপ্রাসাদের সামনে দ্য মলের দিকে অসংখ্য সেনা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। তারা তাদের অস্ত্র প্রদর্শন করেন এবং "ঈশ্বর রাজাকে রক্ষা কর" বলে চিৎকার করেন। তখন ব্রিটেনের রাজার ঘোড়ার গাড়িটিকে লক্ষ্য করে হাজার হাজার দর্শক উল্লাস করেন।
বাকিংহাম প্রাসাদ থেকে আল-জাজিরার প্রতিনিধি জোনাহ হুল বলেছেন, রাজা চার্লসের ঘোড়ার গাড়ির কোচটি মূলত ক্রসের দু’টি টুকরো। এ রাজ্যাভিষেকের অনুষ্ঠানের আগের সপ্তাহগুলোতে এটা ভ্যাটিকান কর্তৃপক্ষ দান করেছে।
তিনি বলেন, এ পুরো রাজ্যাভিষেকটি ওই ঘোড়ার গাড়িটির মতো ঐতিহ্য এবং প্রতীকী জিনিসগুলো নিয়ে অনুষ্ঠিত হবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাজা চার্লস আরেকটি শোভাযাত্রা সহযোগে বাকিংহাম প্রাসাদে ফিরে যাবেন।
সূত্র : আল-জাজিরা, বিবিসি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
