বাংলাখবর

গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হার, হ্যারিসহ ৭ তারকাকে গুনতে হতে পারে ৫৭৫ কোটি টাকা

বাংলা খবর ডেস্ক : ডেইলি মেইলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন করা সংক্রান্ত একটি মামলায় মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছেন প্রিন্স হ্যারিসহ সাত তারকা। মামলায় হেরে হওয়ার পর এবার প্রতিপক্ষের আইনি খরচ বাবদ তাঁদের সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড বিল পরিশোধ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসেবে)।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্টের একজন বিচারপতি এ মামলায় আইনি ব্যয় নিয়ে ব্যতিক্রমী এ আদেশ দেন। মামলার সাত বাদীর মধ্যে এলটন জন ও লিজ হার্লিও রয়েছেন। তাঁদের আগামী শুক্রবারের মধ্যে প্রাথমিকভাবে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।

এটি এমন একটি বিরল মামলা, যেখানে বাদীদের সম্মত হওয়া খরচের চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করতে হবে। বিচারপতি রায়ে বাদীদের দাবি উপস্থাপন পদ্ধতির সমালোচনা করে বলেন, তা ছিল ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’।

গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগসংক্রান্ত বাদীদের দাবিগুলো খারিজ করে দেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড (এএনএল) অবশ্য এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিল।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও অন্য ছয় বাদীকে আপিল করার জন্য আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

অন্য বাদীরা হলেন গায়ক এলটন জন ও তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।

মামলায় হারলে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত পরিশোধের জন্য তাঁদের বিমা করা ছিল। কিন্তু অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড নিজেদের পক্ষে মামলা লড়তে ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হয়েছে বলে জানিয়েছে। শুক্রবারের রায়ের ফলে তারা এর পুরোটা আদায়ের চেষ্টা করতে পারে।

এর অর্থ, প্রিন্স হ্যারি ও অন্যদের পকেট থেকে বিমার ওই অর্থের বাইরেও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের বিল গুনতে হতে পারে।

বিচারপতি বলেন, ‘৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আমার কাছে আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। এতে যুক্তিসংগতভাবেই প্রশ্ন ওঠে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে অর্থ এখন দাবি করছে, তার সবটুকু খরচ সত্যিই যুক্তিসংগতভাবে হয়েছে কি না এবং দাবিকৃত অর্থের পরিমাণও যৌক্তিক কি না।’

তবে বিচারপতি এ–ও বলেন, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে পরিমাণ আইনি খরচ আদায় করতে পারবে, তার ওপর তিনি কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এমন সীমা নির্ধারণ করলে তা ‘অতিরিক্ত সাধারণীকরণ’ হয়ে যেত, অন্যায়ের ঝুঁকি থাকত এবং সেই সিদ্ধান্তকে ‘খেয়ালখুশি মতো নেওয়া’ বলে সমালোচনা করার সুযোগ তৈরি হতো।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ

সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক

তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য

ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো