বাংলাখবর
গত দুই সপ্তাহে ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইরানের হামলায় গত দুই সপ্তাহে অন্তত ১০০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইউএস-ইরান পাল্টাপাল্টি সামরিক হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির মধ্যেই এই তথ্য সামনে এলো।
পেন্টাগনের মূখ্য মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, গত ৭ জুলাই থেকে শুরু হওয়া হামলা ও সংঘাতে আনুমানিক ১০০ জন মার্কিন সামরিক কর্মী বিভিন্ন মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আহতদের ৯৬ শতাংশ সেনা ইতিমধ্যেই সুস্থ হয়ে পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। আহতদের বড় অংশই মস্তিষ্কে হালকা আঘাত বা 'মাইনার কনকাশন'-এ ভুগছিলেন।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার ঘটনার পর পেন্টাগনের অভ্যন্তরীণ তথ্য ও সেনাদের সুরক্ষার বিষয়টি মার্কিন সিনেটে তোপের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সামনে এখন এই পরিস্থিতির জবাবদিহিতা ও পরবর্তী পদক্ষেপের চ্যালেঞ্জ দাঁড়িয়েছে।
পেন্টাগন মুখপাত্র দাবি করেন, মার্কিন সেনাবাহিনী কোনো তথ্য গোপন করছে না এবং সেনাসদস্যদের সুরক্ষা নিশ্চিতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পাওয়ায় মার্কিন আইনপ্রণেতা ও জনগণের মধ্যে উদ্বেগ উত্তরোত্তর বাড়ছে।
এই বিভাগের আরও খবর
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা
ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান
ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান
ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের
ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের
ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই
ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
