বাংলাখবর
ক্যালিফোর্নিয়ায় সমুদ্রসৈকতে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
বাংলা খবর ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ছেলেকে স্রোত থেকে উদ্ধার করতে গিয়ে মারা যান শ্রীনিবাস মূর্তি জোন্নালগড্ডা।
পরিবারকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সমুদ্রসৈকতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন একজন ভারতীয়-আমেরিকান বাবা। কিন্তু তার ১২ বছরের ছেলে পানিতে নেমে হিমশিম খাচ্ছে বুঝতে পেরে দৌড়ে যান তিনি। কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারান। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ টুইটারে জানিয়েছে, গত সোমবার সন্ধ্যা ৬টার পরই সান্তা ক্রুজ কাউন্টির প্যান্থার স্টেট বিচে একাধিক সংস্থাকে পাঠানো হয়। কারণ শ্রীনিবাস মূর্তি জোনালাগাড্ডা তার নাবালক ছেলেকে উদ্ধার করতে পানিতে নেমেছিলেন। কিন্তু তিনি পানি থেকে উঠতে পারছিলেন না।
জানা যায়, জোনালাগাড্ডা সাঁতার জানতেন না।
তিনি তার ছেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও শক্তিশালী স্রোত তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। এরপর তিনি ডুবে যান। এ সময় তার পরিবার চিৎকার করেছিল এবং অসহায়ভাবে এ ঘটনার সাক্ষী হয়। জোনালাগাড্ডা দুই সন্তানের জনক।
ফক্স কেটিভিইউ জানিয়েছে, জোনালাগাড্ডাকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল হেলিকপ্টারে করে স্ট্যানফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ছেলেকে উদ্ধার করতে অন্য একজন ব্যক্তি জোনালাগড্ডাকে সাহায্য করেছিলেন, যিনি নিজেই ভালোভাবে পানি থেকে উঠে এসেছিলেন।
সূত্র : এনডিটিভি, আইবিটি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
