বাংলাখবর
কোরআন অবমাননা বন্ধে জাতিসংঘ মহাসচিবকে ইরানের চিঠি
বাংলা খবর ডেস্ক : কোরআন অবমাননা বন্ধে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে ইরান। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এসব ইস্যুতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান।
বৃহস্পতিবার সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কোরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পূর্ণ নিরাপত্তা দেয়।
জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্ব মুসলিমের অনুভূতিতে প্রচণ্ড আঘাত লেগেছে। শুধু মুসলমান নয় সেইসঙ্গে প্রতিটি ধর্মের অনুসারীরা এই পবিত্র ঈশী গ্রন্থের অবমাননায় কষ্ট পেয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে আরও বলা হয়, সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের এই অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়, কথিত বাক স্বাধীনতার অজুহাতে এ ধরনের অবমাননাকর কর্ম চলতে থাকলে তা মুসলিম বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে এবং তার ফল কারো জন্যই ভালো হবে না।
এছাড়া কোরআন অবমাননাকারী সালওয়ান মুমিকার বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট।
এক বিবৃতিতে ইরান জানিয়েছে, ‘কোরআনে আগুন দেওয়া ওই ইরাকি নাগরিকের নাম সালওয়ান মোমিকা। ১৯৮৬ সালে জন্মগ্রহণকারী এই ব্যক্তিকে ২০১৯ সালে নিয়োগ দেয় মোসাদ।’
মোমিকার বিরুদ্ধে ইরাকে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, সে প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কাজ করছিল এবং ইরাককে খণ্ড-বিখণ্ড করার ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে সহযোগিতা করে যাচ্ছিল।
ওই বিবৃতিতে আরও বলা হয়, এক পর্যায়ে সে ইরাক ত্যাগ করতে বাধ্য হয়। তবে ইরাক ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের পুরস্কার হিসেবে ইসরায়েলের সহযোগিতায় তাকে সুইডেনে বসবাসের সুযোগ দেওয়া হয়। এই সুযোগের সদ্ব্যবহার করতে সে ইসরায়েলের পক্ষে ভাড়াটে গুণ্ডা হিসেবে তার কাজ চালিয়ে যায়।
সূত্র : প্রেস টিভি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
