বাংলাখবর
কর্মীকে ১৫০০ কোটি রুপির বাড়ি উপহার দিলেন আম্বানি
বাংলা খবর ডেস্ক : দীর্ঘদিনের কর্মচারী মনোজ মোদিকে চোখধাঁধানো উপহার দিলেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় তাকে ১,৫০০ কোটি রুপির ২২তলা ভবন দিয়েছেন তিনি। সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে বেশ অবদান আছে মনোজের।’৮০ দশকে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। একপর্যায়ে ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশের ‘ডান হাত’ হয়ে ওঠেন।
করোনা মহামারিকালে ফেসবুকের সঙ্গে প্রায় ৪৩,০০০ কোটি রুপির চুক্তি করে রিলায়েন্স জিও। সেসময় বিশ্বজুড়ে বিনিয়োগ পেতে হাপিত্যেশ করছিল নানা প্রতিষ্ঠান। সেই সংকটের মধ্যে মোটা অঙ্কের বিদেশি বিনিয়োগ আনে জিও। যার নেপথ্য কারিগর মনোজ।
এখন আকাশ ও ইশা আম্বানির সঙ্গে কাজ করছেন তিনি। জিও থেকে শুরু করে রিলায়েন্স রিটেইলের দেখাশোনা করেন এ কর্মী।
শীর্ষ ভারতীয় গ্রুপে মনোজের কোনও হেভিওয়েট পদ নেই। তবু প্রতিষ্ঠানটির সবকিছু তার নখদর্পণে থাকে। মুকেশকে সাফল্যের শিখরে তুলতে অনবদ্য অবদান রেখেছেন তিনি।
তবে বরাবরই প্রচারবিমুখ মনোজ। মূলত, এ কারণেই তাকে খুব একটা লোকজন চেনেন না। কিন্তু যথার্থ মূল্য দিলেন মুকেশ।
মুম্বাইয়ের অভিজাত এলাকা নেপিয়ান সি রোডে বহুতল বাড়ি পেয়েছেন মনোজ। কয়েক মাস আগে তাকে এ উপহার দেন রিলায়েন্স চেয়ারম্যান।
সাধারণত এ রোডে প্রতি বর্গফুট আবাসন সম্পত্তির দাম ৪৫,১০০ থেকে ৭০,৬০০ রুপি। সেই হিসাবে মনোজের ভবনের দাম প্রায় ১,৫০০ কোটি রুপি।
প্রতিটি ফ্লোর ৮,০০০ বর্গফুটজুড়ে বিস্তৃত। একেকটি তলা গড়ে ৮টি ফ্ল্যাটের সমান। ভবনটির সর্বমোট ফ্লোর ১ দশমিক ৭ লাখ বর্গফুট।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
