বাংলাখবর

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

বাংলা খবর ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসার লিংওয়ালা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিয়েছে মর্মান্তিক ট্র্যাজেডিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বিয়েবাড়িতে। সরু গলিপথ দিয়ে বের হওয়ার চেষ্টায় অনেকেই আটকে পড়েন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ একে অপরকে টেনে বের করার চেষ্টা চালান। রাস্তার পাশে শুইয়ে দেওয়া অনেকের মধ্যে কয়েকজনের ততক্ষণেই প্রাণ চলে যায়। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।

স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এগোলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি একে এক বড় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বাড়িঘর তৈরি হয় অপরিকল্পিতভাবে। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেই। ফলে শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এই বিভাগের আরও খবর

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড

অস্ট্রিয়ায় ‘রাজনৈতিক ইসলাম ছড়িয়ে পড়ায়’ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর