বাংলাখবর
ওয়াগনারসহ অন্যান্য বেসরকারি সামরিক সংস্থাকে নিয়ন্ত্রণ করবেন পুতিন!
বাংলা খবর ডেস্ক : রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াগনারসহ অন্যান্য বেসরকারি সামরিক সংস্থাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এ বিষয়ে একটি বিশেষ আদেশও প্রদান করেন।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ওয়াগনার যোদ্ধাদের রুশ রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়ার বিষয়ে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।’ এর ফলে এসব বেসরকারি সামরিক সংস্থার ওপর রাশিয়ান সরকার ও পুতিনের প্রভাব বাড়বে।
ওয়াগনার এবং অন্যান্য বেসরকারি সামরিক সংস্থার ঠিকাদারদের কর্মচারীদের জন্য পুতিনের একটি বাধ্যতামূলক শপথ প্রবর্তনকে এই জাতীয় গোষ্ঠীগুলোকে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার একটি স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, কেউ যদি রুশ বাহিনীর পক্ষে কাজ চালাতে চায়, তবে তাকে আনুগত্যের শপথ নিতে হবে। এছাড়া ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে হলে সংশ্লিষ্টদের রুশ সরকারের প্রতি আনুগত্যের আনুষ্ঠানিক শপথ নিতে হবে।
মস্কোর এ ডিক্রিটিকে রাশিয়ান প্রতিরক্ষার আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি তৈরির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। লিখিত এ শপথের মধ্যে একটি লাইন রয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা শপথ নিবেন তারা রুশ সেনা কমান্ডার ও শীর্ষ নেতাদের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : আল-জাজিরা
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
