বাংলাখবর
ওমরাহ পালন করা যাবে যেকোনো ভিসায়
বাংলা খবর ডেস্ক : এখন থেকে যেকোনো ভিসায় ওমরাহ পালন করা যাবে, এমন ঘোষণা দিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক বার্তায় সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এখন থেকে যেকোনো ভিসা নিয়ে যেকোনো দেশ থেকে এলেই খুব সহজ ও স্বচ্ছন্দ্যে ওমরাহ পালন করা যাবে। মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়, ‘আপনার ভিসা যেকোনো ধরনেরই হোক, আপনি ওমরাহ করতে পারবেন। চাই তা ফ্যামিলি, ট্রানজিট, লেবার, ই-ভিসা যাই হোক, তা দিয়ে ওমরাহ পালন করতে কোনো বাধা নেই।’
সৌদিতে ভ্রমণে ইচ্ছুকদের ওমরাহর পারমিট পেতে নুসুক অ্যাপ ব্যবহার এবং ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান মক্কার মসজিদে হারামের আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে চলার জন্য উৎসাহিত করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নুসুক অ্যাপটি মুসলমানদের ওমরাহ পালন, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা পরিদর্শন এবং এখানে আবাসনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সেবা দিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বিদেশি মুসলমানদের ওমরাহ পালনের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। এর উদ্দেশ হলো, সেসব মুসলমানরা যেন ওমরাহ পালন করতে পারেন, যারা শারীরিক বা আর্থিক সীমাবদ্ধতার কারণে হজ পালনে অংশগ্রহণ করতে পারেন না।
এর আগে ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা দেয় সৌদি সরকার। নতুন ওই নির্দেশনা অনুযায়ী এখন থেকে ওমরাহর ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ৯০ দিন পর্যন্ত মেয়াদ থাকবে। আগে সৌদিতে প্রবেশের পর থেকে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো। সারা বিশ্ব থেকে আসা হজযাত্রীদের ভ্রমণকে সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
সূত্র : গালফ নিউজ
এই বিভাগের আরও খবর
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
কোরআন নয়, বাংলা বই: অস্ট্রেলিয়ার এক মসজিদে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস
কোরআন নয়, বাংলা বই: অস্ট্রেলিয়ার এক মসজিদে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস
তিন মাসে ওমরাহ করেছেন রেকর্ড ১ কোটি ১৩ লাখ মানুষ
তিন মাসে ওমরাহ করেছেন রেকর্ড ১ কোটি ১৩ লাখ মানুষ
১০৪ বছর বয়সে হজ পালন করে নজির গড়লেন বৃদ্ধা
১০৪ বছর বয়সে হজ পালন করে নজির গড়লেন বৃদ্ধা
হজের খুতবায় ঐক্য, তাকওয়া ও শৃঙ্খলার আহ্বান জানালেন শায়খ আল-হুযাইফি
হজের খুতবায় ঐক্য, তাকওয়া ও শৃঙ্খলার আহ্বান জানালেন শায়খ আল-হুযাইফি
পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর হওয়ার অপেক্ষায় আরাফাতের ময়দান
পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর হওয়ার অপেক্ষায় আরাফাতের ময়দান
হজে ইন্দোনেশীয়দের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
হজে ইন্দোনেশীয়দের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
হজ চলাকালে ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ সৌদির
হজ চলাকালে ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ সৌদির
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা
অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা