বাংলাখবর

এক পিস ১৫ টাকা, লোভ বেড়েছে ‘ডিম সিন্ডিকেটে’র

বাংলা খবর ঢাকা : সংকট নেই তারপরও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম আরেক দফা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীতে এখন ব্রয়লারের একটি ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর এক ডজন বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, করপোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছে। তাই বাধ্য হয়ে ক্রেতাদের কাছে বেশি দরে বিক্রি করছেন তারা।

সোমবার (৭ আগস্ট) রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে, আকারে সবচেয়ে ছোট ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর আকারে বড় ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। তবে কোনো ক্রেতা কেবল একটি একটি ডিম কিনলে তাকে দিতে হচ্ছে ১৫ টাকা। আর এক হালি ডিম কিনছেন ৫৫ টাকায়।

এক সপ্তাহ আগে ১৫০ টাকায় বিক্রি হয়েছে ডিমের ডজন। ঠিক তার আগের সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।  

তেজগাঁওয়ের আড়তগুলোতে পাইকারি লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। আর একশ ডিম বিক্রি হচ্ছে ১২২০ টাকা। সাদা ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকা। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। আর এক’শ ডিম বিক্রি হচ্ছে ১২০০ টাকা।

অন্যদিকে দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৭০ টাকা, ডজন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকা হালি, ডজন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। একশ দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

এছাড়া বাজারগুলোতে কোয়েল পাখির ডিম ১০০ পিস বিক্রি হচ্ছে ৪০০ টাকা আর ডজন বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

দাম বাড়ার বিষয়টি স্বীকার করছে সরকারি বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সোমবার রাজধানীতে মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা হালিতে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৮ থেকে ৫০ টাকা। অর্থাৎ ৫ থেকে ৭ টাকা বেড়েছে।

মাছ-মাংসের দাম বাড়ায় মাসে মাসে ২০ থেকে ২২ দিন ডিম খান শামিম হাসান। রাজধানীর মহাখালীর এই বাসিন্দাকে আজ ডিম কিনতে হয়েছে এক পিস ১৫ টাকা করে। এক সপ্তাহে আগে ১১/১২ টাকায় কিনেছিলেন। সপ্তাহের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

শামীম হাসান বলেন, ডিমের দাম অনেক বাড়তি। আগে যেখানে ২-৩ হালি কিনতাম, সেখানে আজ কিনেছি দেড় হালি।

কেন দাম বাড়ছে? খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিমের কোনো সংকট নেই। তারপরও কেন দাম বাড়ছে তা বলতে পারছি না। আমরা কম দামে আনলে, কম দামে বিক্রি করি। বেশি দামে আনলে বেশি দামে বিক্রি করি, লাভ সীমিত।

মালিবাগ বাজারে বরিশাল জেনারেল স্টোরের মালিক বলেন, আড়তদার ও বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়িয়েছে। তিনি বলেন, গত বছরের ঠিক এই সময়ে ডিমের দাম ছিল ৮ টাকা পিস। আজ বিক্রি করছি ১৫ টাকা, দ্বিগুণ দাম বেড়েছে।

নাম না প্রকাশের শর্তে তেজগাঁওয়ের এক আড়তদার বলেন, মাংসের দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়িয়েছে।

তেজগাঁওয়ের আড়তদার কাওসার আলম বলেন, পাইকারি বাজারে লাল ডিমের দাম বেড়েছে শতপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। শুধু লাল ডিম নয়, সাদা ডিম, দেশি মুরগি এবং হাঁসের ডিমের দামও বেড়েছে।
 
এই বিভাগের আরও খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই