বাংলাখবর

উ. কোরিয়ায় মার্কিন সেনা আটক

বাংলা খবর ডেস্ক : শাস্তির মুখে থাকা (ডিসিপ্লিনারি অ্যাকশন) এক মার্কিন সেনা আন্তঃকোরিয়ান সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় পালিয়ে গেছেন। ট্রাভিস কিং নামের ওই মার্কিন সেনা বর্তমানে উত্তর কোরিয়ার হেফাজতে আছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই সেনা সদস্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাভিস কিং দুই কোরিয়ার মধ্যবর্তী ‘জয়েন্ট সিকিউরিটি এরিয়া’তে ‘ওরিয়েন্টেশন ট্যুরে’ ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে এবং অনুমোদন ছাড়াই সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়াতে ঢুকে পড়েন তিনি।

লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখনও অনেক কিছু বোঝার চেষ্টা করছি। আমরা ধারণা করছি সে উত্তর কোরিয়ার হেফাজতে রয়েছে এবং তাই আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইউএস ফোর্সেস কোরিয়ার মুখপাত্র কর্নেল আইজ্যাক টেলর জানিয়েছেন, সমস্যার সমাধানে উত্তর কোরিয়ার পিপলস আর্মির সাথে কাজ করছে তার বাহিনী।  

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে জানিয়েছেন, ওই ব্যক্তি হাসতে হাসতে উত্তর কোরিয়ার সীমান্তে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো বাজে একটা রসিকতা করছে। কিন্তু সে যখন আর ফিরল না, আমি বুঝলাম সে আসলে মজা করছিলো না। 
ওই সেনা যখন উত্তর কোরিয়াতে ঢুকে পড়ে তখন উত্তর কোরিয়ার কোনো সেনাসদস্য সেখানে উপস্থিত ছিল না।  

এদিকে এ ঘটনার প্রায় ঘণ্টা দুয়েক পর দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বেসামরিকীকরণ অঞ্চলটি দুই কোরিয়ার সীমান্ত হিসাবে কাজ করে এবং বিশ্বের মধ্যে অন্যতম সুরক্ষিত অঞ্চল। এখানে স্থলমাইন পুঁতে রাখা আছে, চার পাশে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে। রয়েছে সশস্ত্র রক্ষী, যাদের দিনের ২৪ ঘণ্টা সতর্ক থাকার কথা। সূত্র: রয়টার্স, আল জাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স