বাংলাখবর
উদ্ধার হলেন তুরস্কের গুহায় আটকে পড়া আমেরিকান অভিযাত্রী
বাংলা খবর ডেস্ক : গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার ভোরে আমেরিকান অভিযাত্রী মার্ক ডিকিকে দক্ষিণ তুরস্কের একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে। তুর্কি কেভিং ফেডারেশন এ তথ্য দিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে বলা হয়েছে, মার্ক ডিকিকে গুহার শেষ প্রান্তের একটি বের হওয়ার রাস্তা দিয়ে উদ্ধার করা হয়।
এ বিষয়ে তুর্কি কেভিং ফেডারেশন আরও বলেছে, গুহায় চলানো উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। এতে যারা অবদান রেখেছেন, তাদের আমরা অভিনন্দন জানাই।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডিকিকে প্রথমে একটি চিকিৎসা তাঁবুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে দক্ষিণ তুরস্কের শহর মেরসিনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
ওই গুহায় উদ্ধার অভিযানের জন্য তুরস্কের রাষ্ট্রীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে আটটি দেশের প্রায় ২০০ কর্মী যোগ দিয়েছিল। মূলত, এটি ছিল একটি আন্তর্জাতিক অভিযান।
আট দিন আগে গুহার প্রবেশদ্বার থেকে হাজার হাজার ফুট নীচে মেরসিন প্রদেশের মরকা গুহায় (সিঙ্কহোল) নিজেকে আটকে পড়া অবস্থায় দেখতে পান ডিকি। সেখানে তিনি মারাত্মক যন্ত্রণার মধ্যে ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, আবার স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসাটা সত্যিই আশ্চর্যজনক।
ডিকি বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি আর বাঁচবেন না। তিনি তার জীবন বাঁচানোর জন্য তুর্কি সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
