বাংলাখবর

ইমরান খান গ্রেফতার

বাংলা খবর ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ আদালতের বাইরে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ইমরানের রাজনৈতিক দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর (পিটিআই) প্রভাবশালী নেতা ফয়সাল চৌধুরী মঙ্গলবার এক টুইট বার্তায় ওই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ফয়সাল চৌধুরী তার টুইটে জানান, ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স পাকিস্তানি রেঞ্জার্স আধাসামরিক বাহিনীর দখলে আছে। সেখানে আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইমরান খানকে রেঞ্জার্সের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি টুইটে পিটিআই বলেছে যে রেঞ্জার্স সদস্যরা ইমরানকে "অপহরণ" করেছে।

রাজনৈতিক দলটি আরও বলেছে, পাকিস্তানের সাহসী জনগণকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তাদের দেশকে রক্ষা করতে হবে।

এর আগে পাকিস্তানের একটি উচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাতটি পৃথক মামলায় আগামী দশ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানকে গ্রেফতারে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া সাবেক পাক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের রেকর্ডে দেখা গেছে যে দেশটির রাজধানীতে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ আগামী ১০ দিনের মধ্যে তার বিরুদ্ধে উগ্রবাদ-সম্পর্কিত মামলার বিষয়ে একটি উগ্রবাদবিরোধী আদালতে যাওয়ার জন্য ইমরানকে নির্দেশ দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স