বাংলাখবর
ইতিহাসে ভারতীয় রুপির দরে সবচেয়ে বড় পরিবর্তন, জানা গেল কারণ
বাংলা খবর ডেস্ক : ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ার দেশটির মুদ্রা রুপি সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আমিরাতের দিরহামের বিপরীতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ২৩ দশমিক ১৪ এবং মার্কিন ডলারের বিপরীতে ৮৪ দশমিক ৯২-তে নেমে যায়। ব্যবসায়ীদের মতে, পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) সম্ভবত রুপিকে সমর্থন দিতে সরাসরি হস্তক্ষেপ করেছে। খবর খালিজ টাইমসের।
এ প্রসঙ্গে ব্যাংকের মুদ্রা ব্যবসায়ী বলেন, 'এটাই তারা (আরবিআই) করে থাকে। তারা একটি নির্দিষ্ট স্তরে প্রবেশ করে এবং সেশনের বাকি সময় এটি ধরে রাখে। অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা রয়েছে যে আমরা এখান থেকে শিগগিরই উতরে যেতে পারবো। আরও উপরে যাব, অন্তত আজকের জন্য।'
সোমবার (১৬ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার বাজারে লেনদেন বন্ধ হওয়ার ঠিক আগে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, দেশটির বাণিজ্য ঘাটতি রেকর্ড স্তরে পৌঁছে গেছে। এটি মূলত স্বর্ণের রেকর্ড আমদানি বেড়ে যাওয়া এবং রপ্তানিকৃত পণ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে হয়েছে।
সম্প্রতি ভারতীয় মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। চলতি মাসের শুরুতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছে যায়। গত ৩ ডিসেম্বর এক ডলারের বিপরীতে রুপির মান রেকর্ড করা হয় ৮৪ দশমিক ৭৫। এটি ছিল ভারতীয় রুপির রেকর্ড সর্বনিম্ন মান। ৪ ডিসেম্বর রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনের এই দরপতনের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করে। প্রথমত, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় কম হওয়া।২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে ভারতীয় অর্থনীতি ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম। দ্বিতীয়ত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রুপির মান আরও কমে যায়।
২০২০ সালের মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যও রুপি দুর্বল হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। ট্রাম্প বলেছিলেন, ব্রিকস জোটভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, না হলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
