বাংলাখবর
ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী বিশ্ব
বাংলা খবর ডেস্ক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র গরম পড়েছে। ভয়াবহ তাপমাত্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী হলো বিশ্ববাসী।
গত সোমবার পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়ায় ১৭ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এ তথ্য প্রকাশ করেছে।
রয়টার্স ও বিবিসি’র প্রতিবেদন থেকে জানা গেছে, গেলো কয়েক সপ্তাহ ধরেই তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। অ্যারিজোনা, টেক্সাসে ৪৮ ডিগ্রী সেলসিয়াসের ওপরে পৌঁছেছে গড় তাপমাত্রা।
উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চীনেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা। গত মাসে প্রচণ্ড দাবদাহের কবলে পড়ে উত্তর প্রদেশসহ ভারতের কয়েকটি রাজ্য। এমনকি এন্টার্কটিকায় চলমান শীতকালেও বেড়েছে তাপমাত্রা।
১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এ রেকর্ডের তথ্য অনুযায়ী, ৩ জুলাই তাপমাত্রা ছিল আগের যেকোনো দিনের চেয়ে বেশি।
বিশেষজ্ঞদেরও ধারণা, ১৯ শতকের শেষ দিকে আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরুর পর থেকে চলতি মাসের ৩ তারিখটি সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।
এর আগে পৃথিবীর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৬ সালের আগস্টে। সেবার ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল পৃথিবীর গড় তাপমাত্রা।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
