বাংলাখবর
ইউরোপে আশ্রয় চেয়ে রেকর্ড আবেদন, সবচেয়ে বেশি জার্মানিতে
বাংলা খবর ডেস্ক : ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় চেয়ে আবেদন করেছেন অন্তত ১০ লাখ মানুষ৷ আবেদনকারীদের বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার নাগরিক৷ একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে জার্মানিতে৷
মঙ্গলবার (৫ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় বিষয়ক সংস্থা (ইইউএএ) এ তথ্য জানিয়েছে৷ সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালে মোট ৯ লাখ ৯৬ হাজার আবেদন জমা পড়েছে, যা তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালের তুলনায় অন্তত ৫৩ শতাংশ বেশি৷ খবর ডয়চে ভেলে।
তারা জানিয়েছে, সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে জার্মানিতে৷ এর পরেই রয়েছে ফ্রান্স৷ সেখানে জমা পড়েছে এক লাখ ৫৬ হাজার আবেদন৷ তৃতীয় স্থানে থাকা স্পেনে জমা পড়েছে এক লাখ ১৮ হাজার আশ্রয় আবেদন আর চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়ায় জমা হয়েছে ১ লাখ ৯ হাজার আশ্রয় আবেদন এবং পঞ্চম স্থানে থাকা ইতালিতে জমা হওয়া আশ্রয় আবেদনের সংখ্যা ৮৪ হাজার৷ অন্তত ৭০ শতাংশ আবেদনকারী এই দেশগুলোতেই আশ্রয় চেয়ে আবেদন করেছেন৷
আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ হাজার অভিভাবকহীন শিশু রয়েছে। এই সংখ্যা ২০১৬ সালের অভিবাসন বিপর্যয়ের পর সর্বোচ্চ।
ইইউএএ জানিয়েছে, সংঘাত, সংঘর্ষ, জলবায়ু বিপর্যয়, ভূরাজনৈতিক অস্থিরতা, ক্ষুধা আর দারিদ্র্যের কারণে উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ অনিয়মিত অভিবাসনের পথ বেছে নিয়েছেন।
করোনা মহামারির বাধা দূর হওয়ার পর ইউরোপে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়ে গেলেও ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কে এখনও ছাপিয়ে যায়নি। পরিসংখ্যান বলছে, সিরিয়া গৃহযুদ্ধের সময় অর্থাৎ ২০১৫ সালে ইউরোপে আশ্রয় চেয়েছিলেন ১৪ লাখ মানুষ। আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
