বাংলাখবর
ইউক্রেনে ‘কঠিন’ অভিযান চলছে: ক্রেমলিন
বাংলা খবর ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ‘বেশ কঠিন’ হলেও তা অব্যাহত থাকবে। বুধবার(১০ মে) বসনিয়ার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানায়। খবর রুশ বার্তা সংস্থা তাস।
দীর্ঘ সাক্ষাৎকারে পেসকভ বলেন, রাশিয়া সফলতার সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির মারাত্মক ক্ষতিসাধন করতে পেরেছে এবং এই কাজ অব্যাহত থাকবে।
পেসকভ আরও বলেন,‘বিশেষ এই সামরিক অভিযান চলবে। এটা বেশ কঠিন অভিযান, অবশ্য এতে এক বছরে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যও অর্জিত হয়েছে।’
‘আমরা ইউক্রেনের সামরিক শক্তিকে অনেকখানি দমাতে পেরেছি, এই কাজ অব্যাহত থাকবে।’ বলেন ক্রেমলিনের মুখপাত্র। রাশিয়া ইউক্রেনজুড়ে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে অগণিত ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রগুলো মূলত বেসামরিক স্থাপনায়ই আঘাত হানছে বলে অভিযোগ কিয়েভের। মস্কো শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রাইয়ানস্কের একটি তেলের ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার স্থানীয় গভর্নর আলেকজান্দার বোগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে অভিযোগ করেছেন। এতে একটি স্টোরেজ ট্যাংক আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দীর্ঘ প্রতিক্ষিত বসন্তকালীন পাল্টা-আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য তার দেশের আরও সময় দরকার।
তিনি বলেন, ‘আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু আমাদের অনেক লোক হারাতে হতে পারে। আমি এটিকে অগ্রহণযোগ্য বলে মনে করি। তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আর একটু বেশি সময় প্রয়োজন।’
সেনাবাহিনীর যুদ্ধ বিগ্রেডগুলো তৈরি আছে বলে জানান তিনি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
