বাংলাখবর

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৬ অভিবাসীর মৃত্যু

বাংলা খবর ডেস্ক : ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার সময় ইংলিশ চ্যানেলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শনিবার (১২ আগস্ট) এ নৌ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অপরদিকে ডুবে যাওয়া নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের সানগেত্তে শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার ভোর ৬টায় বিশাল উদ্ধার অভিযান শুরু করেন তারা। ওই সময় একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেছেন, ‘এসব নৌকার কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। উদ্ধারকারীরা দুর্ভাগ্যবশত উপকূলীয় শহর সেনেগাত্তের কাছে মরদেহ পায়।’

ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, সেখানে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ফ্রান্স ও ব্রিটেনকে বিভক্ত করা ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌ রুট। আর এ কারণে এখানে ছোট নৌকা দিয়ে পারাপারের বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ।

মানবপাচারকারীরা শরণার্থীদের এসব ছোট নৌকায় তুলে দেন। মাঝে মাঝে এসব নৌকা সমুদ্রের বিশাল ঢেউয়ের মুখে পড়ে।

একজন উদ্ধারকারী রয়টার্সকে জানিয়েছেন, তারা যখন উদ্ধারে যান তখন দেখতে পান ডুবে যাওয়া নৌকাতে অনেক মানুষ ছিলেন। তাদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

ফ্রান্স থেকে একসঙ্গে এতগুলো নৌকা ছাড়ার পর সেগুলোর যাত্রীদের উদ্ধারে ব্রিটিশ কোস্টগার্ডও কাজ করে।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেছেন। এরমধ্যে এ বছরই ১৬ হাজার জন এমন ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় অংশ নিয়েছিলেন।

সূত্র: রয়টার্স
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স