বাংলাখবর

আমি বাঁধনকে দেখিনি! হিনাকে দেখলাম

বন্যা মির্জা : চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি। একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগীতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছিলেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে অভিনেতা হতে হবে।

অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য তিনি একটু একটু করে তৈরি করেছেন নিজেকে। অভিনয়রে সাথে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি, কিন্তু দক্ষতা আসলে কি? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কি? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে নেয়ে উঠেছেন? না, তা না।

একমাত্র কাজ অভিনেতার তা হলো নিজেকে ভুলে না যেয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতো সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোন এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়। আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটীর জন্ম হয়!!

বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!!

(ফেসবুক থেকে সংগৃহীত)
 
এই বিভাগের আরও খবর

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি