বাংলাখবর
আবারও বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
বাংলা খবর ঢাকা : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা বা খাঁটি স্বর্ণ) দর বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল না।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর ধার্য করা হয়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ঠিক করা হয়েছে ৮৭ হাজার ১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৫৫০ টাকা। রোববার (১৯ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের ১ ভরির দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ধার্য করা হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। আর ১৮ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। পরের দিন যা কার্যকর করা হয়। এরও আগে ২৬ অক্টোবর স্বর্ণের দাম বাড়নোর ঘোষণা দেয় সংগঠনটি। ২৭ অক্টোবর থেকে যা কার্যকর হয়। সেসময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই