বাংলাখবর
আফতাব আহমদের মৃত্যুতে যা বললেন নুহাশ হুমায়ূন
নুহাশ হুমায়ূন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ গত ৩ জুলাই মারা গেছেন। রাত নয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। পরদিন ৪ জুলাই সমাহিত করা হয় তাকে। তিন মাস ধরে হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
আফতাব আহমদ ছিলেন অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। এছাড়া ২০০৯ সালে হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিনকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন তিনি। আফতাবের মৃত্যুতে বিভিন্ন কবি-সাহিত্যিকদের মাঝে শোক বয়ে বেড়াচ্ছে। কেউ কেউ সোশ্যালে জানান দিচ্ছেন সেই শোকের বার্তা।
এদিকে আফতাব আহমদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের ছেলে নুহাশ হুমায়ূন।
মঙ্গলবার (৪ জুলাই) নুহাশ হুমায়ূন ফেসবুকে লেখেন, চার মাসেরও বেশি আগে একাধিকবার স্ট্রোক হয় তার। এরপর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাইরে এসেছেন, ফের আইসিইউতে গেছেন। কথা বলার ক্ষমতাও হারিয়েছিলেন। নড়াচড়ার মতো সক্ষমতাও ভালোভাবে ছিল না তার। আশা করি শেষ অবদি কিছুটা শান্তি পেয়েছেন।
তিনি আরও লেখেন, আফতাব চাচা ও আমার মা চার বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ছিলেন। তাকে ‘সৎবাবা’ বললে আমাদের মধ্যকার সম্পর্ক স্পষ্ট হবে না। তিনি ছিলেন আমার কাছে পরিবার, একজন প্রিয় বন্ধু এবং একইসঙ্গে আমার সৃষ্টিশীল কাজের একজন সহযোগী। তিনি ছিলেন আমার প্রথম টেলিভিশন কাজের গীতিকার।
নুহাশ আরও লেখেন, আমার সদ্য প্রচার হওয়া ধারাবাহিক ‘ষ’তে আমার সহলেখক ছিলেন। গত কয়েক মাসে আমি হাসপাতালের অনেক ফরম পূরণ করেছি। সেখানে সম্পর্কের জায়গায় আমি ‘ছেলে’ লিখেছি। সেটি কেবলই সরাসরি হৃদয় থেকে লিখেছি। তিনি একজন কবি, পারিবারিক মানুষ, ব্যক্তি ও পেশাজীবনে নানা ভূমিকা পালন করেছেন।
সবশেষ নুহাশ লেখেন, ইউএনডিপির তার একজন সহকর্মী তার পরিচয় উপস্থাপন করেছেন এভাবে—সৎ, বিচক্ষণ, কথায় রসিকতার ছোঁয়া এবং কবিতা ও জীবন উভয় ক্ষেত্রে বাঙালি রোমান্টিকতার ছোঁয়া একজন শেকিসপিয়ারীয়। তার জন্য সবাই প্রার্থনা করবেন। তার শুভাকাঙ্ক্ষী, পরিবার এবং ছেলে আবরারকে ভালোবাসা জানাই।
এই বিভাগের আরও খবর
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
