বাংলাখবর

আফগান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া

বাংলা খবর ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রুশ সংসদের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেয়া সম্ভব হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে দেশটির  পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।

তবে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে হাঁটলেও পুরো উল্টো চিত্র পশ্চিমা শিবিরে। পশ্চিমা কূটনীতিকদের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান। আফগানিস্তানে নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এখন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলেও আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। তবে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। এই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা