বাংলাখবর

আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন অভিনেত্রী শবনম ফারিয়া

শবনম ফারিয়া : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শবনম ফারিয়া। এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন খুব একটা দেখা যায় না তাকে। কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। অভিনয় দক্ষতা তুলে ধরেছেন সিনেমাতেও।

বর্তমানে শোবিজে নিয়মিত না হলেও পাশাপাশি যুক্ত রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে। সম্প্রতি সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।

অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীদের। এরমধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।

শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা অভিনেত্রীসহ নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে লিখেছেন, ‘গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, “তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো।” যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে।’

শবনম ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কী বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?’

এরপরই আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশির ভাগ সময় ইগনোর করতে হয়। কিন্তু কেন ইগনোর করব? শুধু আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে, জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়?’

সবশেষ তিনি লিখেছেন, ‘দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কীভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে এ কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক।’

এদিকে শবনম ফারিয়ার এই পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেখানে আপত্তিকর মন্তব্য করা ওই যুবকের সমালোচনা করেছেন সবাই। একইসঙ্গে অনেকেই ওই যুবককে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি