বাংলাখবর
আইসল্যান্ডের রাজধানীর কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
বাংলা খবর ডেস্ক : আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের কাছে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। দেশটির আবহাওয়া অফিস (আইএমও) সোমবার জানিয়েছে, ওই এলাকায় দুই হাজারের বেশি ভূমিকম্পের পর রাজধানী রেইকজাভিকের কাছে দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে।
দেশটির আবহাওয়া অফিসের পরিষেবা এবং গবেষণা বিভাগের ম্যাথিউ রবার্টস বলেন, এই মুহুর্তে, এটি খুব ছোট অগ্ন্যুৎপাত। এই অঞ্চলের মানুষের জন্য সরাসরি আসন্ন কোনো বিপদ নেই।
বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, রেইকজাভিকের আন্তর্জাতিক কেফ্লাভিক বিমানবন্দরে যান চলাচল ব্যাহত হয়নি।
আইএমওর বিশেষজ্ঞরা মূল্যায়ন করবেন যে লাভা ঠিক কোথায় প্রভাব ফেলছে এবং আগামী কয়েক ঘণ্টায় সেটি কতটা বিপদজনক হতে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটজে ভয়াবহ অগ্ন্যুৎপাতের দৃশ্য দেখা গেছে।
রেইকজেনেস উপদ্বীপ হলো রাজধানী রেইকজাভিকের দক্ষিণ-পশ্চিমে একটি আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের হট-স্পট। ২০২১ সালের মার্চ মাসে ফাগ্রাডালসফজাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল।
সেই বছর ছয় মাস ধরে ওই এলাকায় আগ্নেয়গিরির কার্যকলাপ অব্যাহত ছিল। ২০২২ সালের আগস্টে একই এলাকায় তিন সপ্তাহের অগ্ন্যুৎপাত ঘটেছিল।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
