বাংলাখবর
আইন করে কোরআন অবমাননা নিষিদ্ধ করছে ডেনমার্ক
বাংলা খবর ডেস্ক : ডেনমার্কের সরকার জানিয়েছে, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নিচ্ছে দেশটি।
শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগারাদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার একটি আইনের প্রস্তাব দেবে, যেটিতে একটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় গুরুত্বপূর্ণ বস্তুর অসঙ্গত ব্যবহার নিষিদ্ধ করা হবে।’
তিনি আরও বলেছেন, ‘এই আইনের মাধ্যমে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ হবে। উদাহরণস্বরূপ— প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানো।’
ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও গত দুই মাসে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র এ ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো।
নর্ডিক অঞ্চলের এ দেশগুলোর সরকার জানিয়েছে, কোরআন অবমাননা বন্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে দেশগুলোর বিরোধী দলগুলো এসব প্রস্তাবের বিরোধীতা করেছে।
কোরআন অবমাননার জেরে ইরাকে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলা চালিয়েছিলেন সাধারণ মানুষ। এছাড়া দেশটির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কয়েকটি মুসলিম দেশ।
সূত্র: আরব নিউজ
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
