বাংলাখবর
অর্থনৈতিক মুক্তিতে কাজ করছে এনআরবিসি ব্যাংক
বাংলা খবর ঢাকা : নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে অর্থায়ন করছে এনআরবিসি ব্যাংক। মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মহান বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।
রোববার (১৭ ডিসেম্বর) গুলশান শাখার মিটিং রুমে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এফসিসিএ, এ কে এম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্লাহ, এএম সাইদুর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুবুদ্দিন, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া উপস্থিত ছিলেন।
পারভেজ তমাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সোনার বাংলা গড়া। তিনি রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেলেও অর্থনৈতিক মুক্তির কাজটি শেষ করতে পারেননি। বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই