বাংলাখবর
‘আর্লিং একটা গোল মেশিন’
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটিতে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্লিং হালান্ড। গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে আসার পর থেকেই হালান্ড ঝড় তুলেছেন। ইতোমধ্যেই নরওয়েজিয়ান এই তরুণের চুক্তির অর্থের পরিমাণ বাড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে।
আগস্টে ইংলিশ লিগে অভিষেকেই ওয়েস্ট হ্যামের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
তারপর আর ২২ বছর বয়সী এই স্ট্রাইকারকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিপক্ষের কাছে তিনি যেন আতঙ্কে পরিণত হয়েছিলেন। শনিবার তিন ম্যাচ হাতে রেখে সিটির লিগ শিরোপা জয়ে হালান্ডের এই গোলের রেকর্ডই বারবার সবার মুখে ঘুড়ে ফিরেছে। এ পর্যন্ত খেলা ৩৩টি লিগ ম্যাচে হালান্ড করেছেন ৩৬টি গোল।
এর মাধ্যমে ১৯৯০ সালে অ্যালান শিয়েরার ও এন্ডি কোলের এক মৌসুমে ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত মোট ৫২ গোল করেছেন হালান্ড। এর মধ্যে আছে পাঁচটি হ্যাটট্রিক ও একাই ৫ গোল করার কৃতিত্ব। হালান্ডকে নিয়ে সাবেক ইংলিশ তারকা শিয়েরার বলেছেন, ‘আর্লিং একটা গোল মেশিন।
একজন সেন্টার ফরোয়ার্ডকে সামনে রেখে কোন দল যদি এগিয়ে যেতে চায় তবে হালান্ড হতে পারে তার যথার্থ উদাহরণ।’
প্রতিপক্ষ ম্যানেজাররা যখন হালান্ডকে পরের দিনের ম্যাচে আটকানোর জন্য নিদ্রাহীন রাত কাটান, তখন হালান্ড নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য খুব একটা কঠিন পরিশ্রমের কথা চিন্তা করেন না। দারুন ভোজন রসিক হালান্ড তার প্রতিদিনের খাদ্য তালিকায় ৬ হাজার ক্যালোরি রাখেন। যাতে থাকে দুধ, কলিজা, লাসাগনের মত খাবার। তারপরও নিজের ফিটনেস যথাযথভাবে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
প্রায়ই ইনস্টাগ্রামে হালান্ড নিজের পছন্দের খাবারের ছবি পোস্ট করেন যা দেখে ভক্তরা বেশ বিস্ময় প্রকাশ করেন।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়