বাংলাখবর
৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল ও কলম্বিয়ার লড়াই। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। এরই সঙ্গে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।
ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল (শনিবার) মধ্যরাতে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে।
এর আগে ৮ গোলের ম্যাচটিতে ব্রাজিলের পক্ষে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া এবং অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল করেন। বিপরীতে কলম্বিয়ার পক্ষে একবার করে স্কোরশিটে নাম তোলেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী অবদানে। ম্যাচজুড়ে বল দখল ও শটে অবশ্য আধিপত্য ছিল সেলেসাও মেয়েদের। ৬০ বলের পজেশন ছাড়াও ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।
নারী ফুটবলে ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা অবশ্য এই ম্যাচেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ৮২ মিনিটে মাঠে নেমেই ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন তিনি। ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোলই মূলত ব্রাজিলকে ফাইনালে প্রথমবার লিড পাইয়ে দেয়। যদিও ১০ মিনিট পর সেই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় কলম্বিয়া। শেষ পর্যন্ত অবশ্য ৩৯ বছর বয়সী অন্যতম বিশ্বসেরা তারকারই জয় হয়েছে। অথচ প্যারিস অলিম্পিকের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্তা, কোচ আর্থুর ইলিয়াস ও ব্রাজিলের প্রয়োজনে খেলছেন এখনও।
এর আগে নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আমেরিকান নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল ব্রাজিল। দশম আসরে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। যদিও সেলেসাও দল ও কিংবদিন্ত মার্তার বিশ্বসেরা হওয়ার আক্ষেপ এখনও ঘুচেনি। বিশ্বকাপে তাদের সেরা অর্জন ২০০৭ আসরে রানার্সআপ। এর বাইরে তিনবার ব্রাজিলিয়ান মেয়েরা অলিম্পিক ফাইনাল থেকে রৌপ্য (রানার্সআপ) নিয়ে ফিরেছে।
কোপার ফাইনালে ব্রাজিলের জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। পেনাল্টি শ্যুটআউটে তিনি দুটি গোল বাঁচিয়েছেন। যা টানা পঞ্চমবার কোপার ফাইনালে জয় নিশ্চিত করেছে ব্রাজিলের। একইসঙ্গে তারা কলম্বিয়াকে ৫ ফাইনালের ৪টিতেই তিক্ত হারের স্বাদ দিয়েছে। এর আগে ছেলেদের ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল কলম্বিয়া।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
